ডারবান টেস্টে সফরকারী শ্রীলংকাকে ২৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০-তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৫১৬ রানের বিশাল টার্গেটে ব্যাট করা সিংহলিজরা ২৮২ রানে গুটিয়ে যায়।

প্রথম ইনিংসে রেকর্ড ৪২ রানে গুটিয়ে যাওয়ার ঘাটতি আর কাটিয়ে উঠতে পারেনি শ্রীলংকা। তাই দ্বিতীয় ইনিংসে ২৮২ রান করেও হারতে হয়েছে ২৩৩ রানে।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৯১ রানে আটকে দেয়ার পর সিংহলিজরা মাত্র ৮৩ বল টিকে থেকে ৪২ রানে অলআউট হয়ে যায়। এরপর প্রোটিয়ারা ৫ উইকেটে ৩৬৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ৫১৬ রানের বিশাল টার্গেটের সামনে পড়ে সিংহলিজরা। এতে পড়তে হলো অনিবার্য হারের মুখে। ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা প্রোটিয়া পেস বোলার মার্কো ইয়ানসেন।

৫ ডিসেম্বর গেবেরহায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ১৯১ ও ৩৬৬/৫/ডি.। শ্রীলংকা: ৪২ ও ২৮২ (চান্দিমাল ৮৩, ধনাঞ্জয়া ৫৯, কুশল ৪৮; ইয়ানসেন ৪/৭৪)। ফল: দক্ষিণ আফ্রিকা ২৩৩ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা)।