অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গতকাল হোবার্টে দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসে অজিরা সব উইকেট হারিয়ে তুলেছে ৩০৩ রান। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ১৮৮ রানে। ১১৫ রানে এগিয়ে থেকে শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ৩৭ রান করে স্বাগতিকরা। তাদের লিড ১৫২ রানের। স্টিভেন স্মিথ ১৭ ও স্কট বোল্যান্ড ৩ রানে অপরাজিত।

এর আগে ১৮৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। কামিন্স চারটি ও স্টার্ক তিনটি উইকেট নেন। সকালে ছয় উইকেটে ২৪১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অজিরা বাকি চার উইকেট হারিয়ে বোর্ডে ৬৩ রান যোগ করতে সমর্থ হয়। ক্রিকইনফো