মেসি ও নেইমারের বন্ধুত্ব কারো অজানা নেই। বিশ্বের সবাই তাদের বন্ধুত্বের আরও সুন্দর দিকটি দেখতে পেয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ফাইনালে হেরেও মেসিকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত চেহারায় অভিনন্দন জানিয়েছিলেন নেইমার। এবারও বন্ধু নেইমারের কাছ থেকে অভিনন্দন পেলেন মেসি।বন্ধু মেসির সাফল্যে দারুণ খুশি নেইমার। 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পরপরই লিওনেল মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনালে ৬ গোলের নাটকীয় লড়াইয়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষা শেষে দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূরণ হয়েছে মেসির সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরার স্বপ্নও। ম্যাচ শেষে ইন্সটাগ্রামে পিএসজি সতীর্থকে শুভেচ্ছা জানান নেইমার।

ছোট্ট বার্তায় লেলেন, “অভিনন্দন ভাই।” সঙ্গে জুড়ে দেন হাততালির ইমোজি।