ওয়ানডে সিরিজ ২-১-এ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও টানা দুই ম্যাচ হেরে বসেছে বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে মঙ্গলবার প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নিগার সুলতানার দল হেরেছে ১০৬ রানের বিশাল ব্যবধানে।
আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২০১ রানের সৌধ গড়ে হেইলি ম্যাথিউসের দল। কিয়ানা জোসেফ ৩৬ বলে ৬৩ রান করেন। এছাড়া ডিন্ড্রা ডট্টিন করেন ২০ বলে ৪৯ রান। জবাব দিতে নেমে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান তুলতে সমর্থ হয়।
শনিবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশ কি পারবে হোয়াইটওয়াশ এড়াতে?










