আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামতে আফগানিস্তান। এরপর ৩ ও ৫ মার্চ ঢাকা দুই ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে দুটি দল। এ দুটি সিরিজের জন্য আজ ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

চলমান বিপিএলে খেলা বাঁহাতি রিস্ট স্পিনার কাইস আহমেদ ও পেসার ফজলহক ফারুকি ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজে। যদিও এই দলে জায়গা হয়নি মিনিস্টার গ্রুপ ঢাকায় খেলা উইকেটকিপার মোহাম্মদ শাহজাদের। দলে নতুন মুখ তরুণ পেসার নিজাত মাসুদ।

শনিবার ঢাকায় এসে পৌঁছানোর সাতদিনের অনুশীলন ক্যাম্প করতে সিলেটে ঘাঁটি গেড়েছে আফগানরা। আজ তাদের স্কোয়াড ঘোষণা করা হলো।

দুই সংস্করণের দলেই আছেন রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান ও ফরিদ আহমেদ মালিক।

টি২০ দলে ফেরা কাইস ও ফারুকির মতো বিপিএলে খেলছেন মুজিব, আজমতউল্লাহ ও করিম জানাত। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে, নবি, গুরবাজ, নাজিবউল্লাহ জাদরানের। তবে অনেকেই এই প্রথম বাংলাদেশে এসেছেন।

আফগানিস্তান ওয়ানডে দল: 

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই, ফরিদ আহমেদ মালিক।

সফরসঙ্গী: কাইস আহমেদ, সলিম সফি।

আফগানিস্তান টি২০ দল: 

রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজলহক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক।