অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী শনিবার (১৪ জানুয়ারি) ম্যাচ দিয়ে আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। 

মূল পর্ব শুরুর আগে আজ বুধবার (১১ জানুয়ারি) ওয়ার্মআপ ম্যাচে শক্তিশালী ভারতকে ৩ রানে হারাল বাংলাদেশের মেয়েরা।

জোহানেসবার্গের সেন্ট স্টিথিয়ানসে বাংলাদেশ জিতেছে স্বর্ণা আক্তারের ব্যাটে ভর করে। তিনি ৫৪ বলে ৭৫ রান করেন দুটি চার ও সাতটি ছক্কার সাহায্যে।