আজ শুরু হয়েছে এএইচএফ কাপ হকির ষষ্ঠ আসর। এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আজ উদ্বোধনী ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইরান (‘বি’ গ্রুপ)। আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। রাত ৮টা ১৫ মিনিটে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে টার্ফে নামতে যাচ্ছে বাংলাদেশ হকি দল।
এএইচএফ
কাপ হকিতে এবারো ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ। শেষ দুবারসহ সর্বমোট পাঁচ আসরে তিনবারই চ্যাম্পিয়ন লাল-সবুজ দল।
গোবিনাথান কৃষ্ণমূর্তির বাংলাদেশ র্যাংকিংয়ে স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে। জিমিরা আছেন ৩৮তম স্থানে। ইন্দোনেশিয়ার অবস্থান ৫১। তাই ম্যাচের আগে কিছুটা হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। দুই দল আগে কখনো মুখোমুখি হয়নি।
বাংলাদেশ
দলের
অধিনায়ক
সারোয়ার
হোসেন
সাবধানী।
র্যাংকিং
যাই হোক না কেন, প্রতিপক্ষকে সমীহ করছেন। জাকার্তা থেকে গণমাধ্যমকে তিনি বলেছেন, প্রতিপক্ষকে মোটেও আমরা খাটো করে দেখছি না। তারা নিজেদের টার্ফে খেলবে। অনেকদিন ধরে অনুশীলন করে আসছে। আমরা আমাদের খেলাটা খেলতে পারলেই জয় আসবে। জয়ের লক্ষ্য নিয়েই টার্ফে নামবো।
বাংলাদেশ
দলের
সবারই
আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সবশেষ ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন জিমি-শিতুলরা। তাই সারোয়ার আশাবাদী। তিনি বলেন, দলের সবাই এর আগে জাতীয় দলের হয়ে খেলেছে। সবাই জানে কার কী কাজ। তাই সবাই মিলে টিম হিসেবে খেলতে পারলে জয় সম্ভব। আমরা চেষ্টা করব নিজেদের খেলাটা খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে।
চীন শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়ায় এখন ৯ দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট।
জাকার্তার টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে চার দল এবং ‘বি’ গ্রুপে লড়বে পাঁচ দল। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৪ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।
১৯
মার্চ
সেমিফাইনাল এবং ফাইনাল হবে ২০ মার্চ। এই টুর্নামেন্টের শীর্ষ তিনটি দল সরাসরি খেলবে এশিয়ান কাপে।










