দুই টেস্টের সিরিজ খেলতে
আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। চূড়ান্ত হয়েছে দুই টেস্টের
সূচি। সিরিজটি ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের সূচি প্রকাশ করেছে।
বিসিবি জানিয়েছে, ৮ মে
বাংলাদেশে পা রাখবে শ্রীলংকা ক্রিকেট দল। ১১-১২ মে চট্টগ্রামের এমএ আজিজ
স্টেডিয়ামে দুদিনের প্র্যাকটিস ম্যাচ খেলবে লংকানরা। ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ
চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। তিনদিন বিরতির পর ২৩ মে
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট
ম্যাচটি।
বাংলাদেশ দল বর্তমানে টেস্ট
সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ডারবানে চলছে সিরিজের প্রথম টেস্ট।










