বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার প্রথম কোনো দল হিসেবে ব্রাজিলকে হারানোর কৃতিত্ব দেখাল ক্যামেরুন। কাতার বিশ্বকাপে আজ সেলেসাওদের ১-০ গোলে হারায় আফ্রিকার অদম্য সিংহরা। যোগ করা সময়ে গোল করেন ভিনসেন্ট আবু বকর। অবশ্য এই হারের পরও জি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে ব্রাজিল। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছে সুইজারল্যান্ড, যারা আজ ৩-২ গোলে হারায় সার্বিয়াকে।
শেষ ষোলোয় ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, সুইজারল্যান্ডের প্রতিপক্ষ পর্তুগাল।










