গত আসরের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও ভারত এবারের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়। ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে যুব বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ।

গ্রুপ পর্ব শেষে সুপার লিগে খেলা তিন ম্যাচের সব ক’টিতে হারে যুবারা। সুপার লিগ পর্বে আরিফুল ইসলাম টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেলেও ভাগ্য বদলায়নি বাংলাদেশ দলের। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারের পর সুপার লিগ প্লে-অফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। এরপর সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে রাকিবুল হাসানের দল হেরেছে মাত্র ২ উইকেটের ব্যবধানে। অর্থাৎ এবারের যুব বিশ্বকাপে অষ্টম হয়েই দেশে ফিরতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।

গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে হারলেও পরে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে সুপার লিগে নাম লেখায় বাংলাদেশ। সুপার লিগ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ভারত প্রতিপক্ষ হওয়ায় কাজটা কঠিন যায় বাংলাদেশের। ব্যাটিং শক্তিধর ভারত ৫ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায়। এরপর অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালেও পৌঁছে যায় ভারতের যুবারা।