আল রিহলা
কাতার ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘আল রিহলা’। বলটি তৈরি করেছে অ্যাডিডাস। আল রিহলা আরবি শব্দ, যার অর্থ ভ্রমণ। বিখ্যাত পর্যটক ইবনে বতুতার ভ্রমণ ও জীবনের গল্প নিয়ে লেখা বইয়ের নামানুসারেই এবার বিশ্বকাপের বলের নাম দেয়া হলো আল রিহলা। কাতারের অনন্য স্থাপত্য, ঐতিহ্যবাহী নৌকা ও জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে এ বলের নকশা করা হয়েছে। অ্যাডিডাসের দাবি, আল রিহলা আগের যেকোনো বিশ্বকাপ বলের চেয়ে বাতাসে দ্রুতগতিতে চলে এবং খেলার মাঠে নির্ভুলতা ও নির্ভরযোগ্যতার সর্বোচ্চ স্তর দিতে সক্ষম। অ্যাডিডাসও দাবি করেছে, বিশ্বকাপের ইতিহাসে এত দ্রুতগতির বল আগে কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের বাজারে ১৬৫ ডলার, যুক্তরাজ্যে ১৩০ পাউন্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নে ১৫৫ ইউরোয় বলটি পাওয়া যাবে। ফিফা, গোল ডটকম
লা’ইব
২০২২ বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম রাখা হয়েছে লা’ইব। আরবি শব্দ লা’ইব অর্থ ‘অতি দক্ষ খেলোয়াড়’। সাদা রঙের কাতারি পোশাক পরা এক কিশোরের আদলে তৈরি করা হয়েছে লা’ইবকে। তার সামনে বল ও গায়ের পোশাকে কাতারি আঙ্গিকে নকশা। লা’ইব সবাইকে নিজের প্রতি বিশ্বাস করতে উৎসাহিত করে।
ফিফা বলেছে, লা’ইব প্রাণচাঞ্চল্য ও সাহসী এক চরিত্র। নির্ভীক ও সাহসী এ তরুণ আগের সবগুলো বিশ্বকাপ দেখেছেন এবং গুরুত্বপূর্ণ গোলগুলোর সাক্ষী হিসেবে বর্ণনা করা হয়েছে লা’ইবকে। আয়োজকরা আশা প্রকাশ করছেন, লা’ইব আসন্ন বিশ্বকাপকে আরো আকর্ষণীয় করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। ফিফা
কাতার বিশ্বকাপে কে কোন গ্রুপে
গ্রুপ-এ : কাতার,
একুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ-বি : ইংল্যান্ড,
যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড
গ্রুপ-সি : আর্জেন্টিনা,
সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ-ডি : ফ্রান্স,
ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/আরব আমিরাত/অস্ট্রেলিয়া।
গ্রুপ-ই : স্পেন,
জার্মানি, জাপান, কোস্টারিকা/ নিউজিল্যান্ড।
গ্রুপ-এফ : বেলজিয়াম,
কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ-জি : ব্রাজিল,
সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ-এইচ : পর্তুগাল,
ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।










