পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক করা হয়েছে দেশটির সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদিকে। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার (২৪ ডিসেম্বর) তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
তিন সদস্যের নির্বাচক প্যানেলে আফ্রিদি ছাড়াও রাখা হয়েছে দুই সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে।
পিসিবির প্রধান নাজাম শেঠি বলেছেন, আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার, পুরো ক্যারিয়ারেই সাহসী ক্রিকেট খেলেছেন তিনি। আরো একবার সাহসিকতার পরিচয় দিতেই প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে তাকে।
শেঠি আরো বলেন, ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে শহিদের। ক্রিকেটের সব ফর্মেটেই সফল তিনি। আমরা মনে করি, আধুনিক ক্রিকেটের জন্য এ দায়িত্ব পালনে তার চেয়ে যোগ্য আর কেউ নেই।










