সিলেটে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এ প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ছিল ৭ ওভারে ১ উইকেটে ৪২ রান। এমি হান্টার ২১ ও ওরলা প্রেন্ডারগাস্ট ৭ রানে ব্যাট করছিলেন।

ষষ্ঠ ওভারে অধিনায়ক গ্যাবি লুইসকে ফেরান স্পিনার নাহিদা আক্তার। ১৮ বলে ১৪ রান করেন গ্যাবি। তিনি আগের ম্যাচে করেছিলেন ৪২ বলে ৬০ রান।

সিলেটে প্রথম ম্যাচে বাংলাদেশকে ১২ রানে হারিয়ে দেয় আইরিশ নারীরা। এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতেছে বাংলাদেশ।