আর্জেন্টিনার বিপক্ষে রোববার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স দলে
দেখা যেতে পারে করিম বেনজেমাকে! চমক জাগানো এমন
খবরই আজ দিয়েছে বিবিসি।
কাতার বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও আসর শুরুর আগ মুহূর্তে
ঊরুর চোটে ছিটকে যান বেনজেমা। যদিও ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তার জায়গায় কোনো
খেলোয়াড়কে নেননি। তিনি বরং বেনজেমার ফিট হয়ে ওঠার অপেক্ষায় থাকেন। ৩৪ বছর বয়সী
খেলোয়াড়টি ফিট হয়ে আজ রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন। এখন ফ্রান্সের হয়ে
বিশ্বকাপ ফাইনালেও ফেরার গুঞ্জন।
আজ এ নিয়ে ফ্রান্স কোচকে প্রশ্ন করা হলেও তিনি উত্তর দেননি।
বলেছেন, ক্ষমা করবেন, আমি এ প্রশ্নের
উত্তর দিতে পারছি না।
উল্লেখ্য, বেনজেমা না
থাকায় তার জায়গা নেন অলিভিয়ার জিরু এবং ফ্রন্ট স্ট্রাইকার হিসেবে ৪টি গোলও করেন
তিনি। আর কিলিয়ান এমবাপ্পে করেন ৫ গোল।
লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অর জয়ের পর এবার বিশ্বকাপ পদক জিতলে তা হবে বেনজেমার জন্য স্বপ্নের মতো। কিন্তু ফ্রান্স দলে কি তাকে প্রয়োজন?
দেশম তাকে দলে নিলে ফিফার দিক থেকে কোনো সমস্যা থাকবে না, কেননা তিনি এখনো ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডের অংশ।










