রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করার পর এভারটনের কোচের পদটি এ মুহূর্তে খালি পড়ে আছে। এ পদে যোগ্য কোচ নিয়োগ করতে একাধিক ব্যক্তির সাক্ষাত্কার নেন এভারটন মালিক ফরহাদ মশিরি। গতকাল বিবিসি জানায়, চেলসির সাবেক তারকা খেলোয়াড় ও ব্লুজদের সাবেক কোচ ফ্রাংক ল্যাম্পার্ডকে কোচের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছে এভারটন। তিনি হেড কোচ থাকাকালে চেলসি লিগে চতুর্থ হয় আর এফএ কাপ ফাইনালে ওঠে দলটি। এরপর ২০২১ সালের জানুয়ারিতে তিনি বরখাস্ত হন। বিবিসি
এভারটনের কোচের প্রস্তাব পেলেন ফ্রাংক ল্যাম্পার্ড
রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করার পর এভারটনের কোচের পদটি এ মুহূর্তে খালি পড়ে আছে। এ পদে যোগ্য কোচ নিয়োগ করতে একাধিক ব্যক্তির সাক্ষাত্কার নেন এভারটন মালিক ফরহাদ মশিরি।










