ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন আরেক পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ দলনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘উইকেট বেশ ভালো মনে হচ্ছে। এটি প্রথম ম্যাচের উইকেট বলে আমাদের স্পিনারদের ভালো করার সুযোগ রয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেছেন, রাতের শিশির রান তাড়া করায় তাদের সাহায্য করবে বলে তিনি আশাবাদী।

এর আগে সোমবার প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে ২৯৪ রান করেও হেরেছে বাংলাদেশ। শেরফান রাদারফোর্ড ৮০ বলে ১১৩ রান করে জেতান ওয়েস্ট ইন্ডিজকে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, মারকুইনো মাইন্ডলে, গুড়াকেশ মোতি ও জেইডেন সিলস।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।