গ্যাব্রিয়েল মার্টিনেল্লির একমাত্র গোলে লেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষস্থান সংহত করল আর্সেনাল। আজকের এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৫ পয়েন্টে পেছনে ফেলল গানাররা। ২৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট, সমান ম্যাচে সিটিজেনদের ঝুলিতে ৫২ পয়েন্ট। এছাড়া ম্যানইউ ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ও টটেনহাম ৪২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

 

লেস্টারের মাঠে দ্বিতীয়ার্ধ শুরুর পর প্রথম মিনিটেই গোল করেন ব্রাজিলিয়ান খেলোয়াড় মার্টিনেল্লি। লিওনার্দো ট্রোসার্ডের পাস থেকে বুলেট গতির শটে তিনি পরাস্ত করেন ড্যানি ওয়ার্ডকে। এর আগে ট্রোসার্ডের একটি গোল রেফারি বাতিল করে দেন। ড্যানি ওয়ার্ডকে আর্সেনালের বেন হোয়াইট ফাউল করলে এই গোলটি বাতিল হয়।

 

আজ রাতেই বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানসিটি। এই ম্যাচটি জিতে ব্যবধান কমানোর সুযোগ পাবে সিটিজেনরা।

 

আজ এভারটনকে ২-০ গোলে হারায় অ্যাস্টন ভিলা, নটিংহাম ফরেস্টকে ৪-০ গোলে ওয়েস্টহাম ও সাউদাম্পটনকে ১-০ গোলে হারায় লিডস।