অ্যাডিলেড ওভালে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার ১৬২ রানের জবাবে ৯০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ডের মেয়েরা। এ নিয়ে তিন ফরম্যাট মিলিয়ে অ্যাশেজে টানা ১২ ম্যাচে অজিদের কাছে হারল তারা। এর মধ্যে ছয়টি হার চলতি অস্ট্রেলিয়া সফরে। তিন ম্যাচের ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও একই ফল। ৩০ জানুয়ারি শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচে হার এড়াতে মরিয়া হয়ে খেলবে ইংলিশ নারীরা। বিবিসি