পোর্ট
এলিজাবেথ
টেস্টে
৪১৩
রানের
লক্ষ্যে
ব্যাটিংয়ে
নেমে
দ্বিতীয়
ইনিসে
৮০
রানে
গুটিয়ে
গিয়ে
৩৩২
রানের
বিশাল
ব্যবধানে
হারল
বাংলাদেশ। এর
আগে
ডারবান
টেস্টে
মুমিনুল
হকের
দল
হেরেছিল
২২০
রানে। দুর্দান্ত
পারফরম্যান্সে
২-০ ব্যবধানে
টেস্ট
সিরিজ
জিতল
দক্ষিণ
আফ্রিকা।
দুই
স্পিনার
কেশব
মহারাজ
ও
সাইমন
হারমার
তৃতীয়
দিন
বাংলাদেশের
তিন
উইকেট
তুলে
নেন। আজ
সকালে
বাকি
সাতটি
উইকেট
ভাগাভাগি
করেন
তারা। এর
মধ্যে
মহারাজ
সাতটি
ও
হারমার
তিনটি
উইকেট
নেন। উল্লেখ্য,
ডারবান
টেস্টেও
চতুর্থ
ইনিংসে
দুজন
মিলে
বাংলাদেশের
পুরো
১০
উইকেট
ভাগাভাগি
করেছিলেন।
দুই টেস্টের সিরিজে মহারাজ ১৬টি ও হারমার ১৩টি উইকেট নিলেন। অর্থ্যাত্ বাংলাদেশের ৪০ উইকেটের মধ্যে ২৯টিই নিলেন এ দুজন। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মহারাজ।
ডারবানে
মাত্র
১৯
ওভারের
মধ্যে
বাংলাদেশকে
অলআউট
করে
দিয়েছিলেন
মহারাজ
ও
হারমার। ওই
ইনিংসে
অন্য
কেউ
বলই
করেনি। এবার
সেন্ট
জর্জেজ
পার্কেও
শুধু
এ
দুজনই
বল
করলেন। তারা
মিলে
২৩.৩ ওভার বোলিং করে বাংলাদেশকে
৮০
রানে
গুটিয়ে
দিলেন।
বাংলাদেশের
পক্ষে
লিটন
দাস
সর্বোচ্চ
২৭
রান
ও
মেহেদী
হাসান
মিরাজ
২০
রান
করেন।
গতকাল
তৃতীয়
দিন
শেষে
বাংলাদেশের
সংগ্রহ
ছিল
৩
উইকেটে
২৭
রান। আজ
চতুর্থ
দিন
সেখান
থেকে
ব্যাটিংয়ে
নেমে
আর
৫৩
রান
যোগ
করে
অলআউট
হয়ে
যায়
বাংলাদেশ।










