মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দর্শকের ঢল নেমেছে। ম্যাচ শুরুর পরও গেটের বাইরে হাজার হাজার দর্শককে অপেক্ষা করতে দেখা যায়।

আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ৫০ রানের কোঠাতেই টপ অর্ডার তিন ব্যাটসম্যান হারিয়েছে টাইগাররা। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৫৭। শান্ত ২১ ও সাকিব ৬ রানে ব্যাট করছেন।

আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। এই মাঠে প্রথম ম্যাচে দারুণ লড়াইয়ে পর ১ উইকেটে জয় পায় বাংলাদেশ।

১০ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।