কভিড-১৯ মহামারীর কারণে দুই মৌসুম বন্ধ ছিল
ঢাকা প্রিমিয়ার লিগ
(ডিপিএল)। করোনার প্রকোপ কমে আসায় আবার মাঠে
গড়াচ্ছে এই আসরটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
উপলক্ষে এবার লিগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ’। আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে ঘরোয়া লিগে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটি।
টি২০ সংস্করণে শুরু হলেও করোনার কারণে গত বছর শেষ পর্যন্ত স্থগিত হয়ে
যায় ডিপিএল। সর্বশেষ ২০১৯-২০ সালে অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে সংস্করণে। ৫০ ওভার
সংস্করণের এই লিগ লিস্ট
‘এ’ মর্যাদা পাওয়ার পর এটি হবে সপ্তম
ডিপিএল।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী কাল উদ্বোধনী দিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে
রূপগঞ্জ টাইগার্সের। ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
হ্যাটট্রিক শিরোপায় চোখ আবাহনীর।
কাল বিকেএসপির ৩ নম্বর মাঠে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি
ক্লাব এবং বিকেএসপি-৪ মাঠে খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্স
ও লিজেন্ডস অব রূপগঞ্জ।
প্রথম বিভাগ থেকে ডিপিএলে এই মৌসুমে উত্তীর্ণ হয়েছে রূপগঞ্জ টাইগার্স ও
সিটি ক্লাব। প্রাইম দোলেশ্বর শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় এবার ১২টির পরিবর্তে ১১টি
দল লড়বে। ১১টি দল প্রতিদ্বন্দ্বিতায় করায় দুটির পরিবর্তে একটি দলকে রেলিগেশন করা
হবে। লিগ টেবিলের নিচের তিনটি দল রেলিগেশন পর্বে খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
প্রধান
নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, শেষ মুহূর্তে দোলেশ্বরের নাম প্রত্যাহারের ঘটনায় ঘটনায় তারা বিব্রত। আমরা এই
ঘটনায় বিব্রত কারণ,
তারা শেষ
মুহূর্তে লিগ থেকে সরে গেছে।
এবারের আসরের টাইটেল স্পন্সর ওয়ালটন। এ নিয়ে টানা দশমবারের মতো
স্পন্সরশিপ পেল ওয়ালটন। লিগের অফিসিয়াল নাম ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২১-২০২২ স্পন্সরড বাই
ওয়ালটন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইটেল স্পন্সর উন্মোচন অনুষ্ঠান শেষে
১১ দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে।










