টি২০ বিশ্বকাপে আজ নাটকীয় ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছে
জিম্বাবুয়ে। পার্থে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩০ রান তুলতে সমর্থ হয় জিম্বাবুয়ে।
জবাব দিতে নেমে ৮ উইকেটে ১২৯ রান তুলেছে পাকিস্তান।
রান তাড়া করতে নেমে ২৩ রানের মধ্যে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে
হারায় পাকিস্তান। এই ধকল কাটিয়ে উঠে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন শান মাসুদ (৩৮ বলে ৪৪), মোহাম্মদ নওয়াজ (২২) ও শাদাব খান (১৭)। তবে শেষ ওভারে ১১ রান তোলার
চ্যালেঞ্জে হেরে যায় পাকিস্তান।
দুই বলে ৩ রান প্রয়োজন—এ সময় ব্র্যাড ইভানসের বলে বাউন্ডারি মারতে গিয়ে মিড-অফে ক্রেগ আরভিনকে ক্যাচ দেন নওয়াজ।
শেষ বলটি থেকে দুই নিলে
‘টাই’ আর তিন নিলে জয়, তবে শাহিন শাহ আফ্রিদি কোনোটিই করতে
পারেননি। দৌড়ে দুই রান নিতে গিয়ে উল্টো রানআউটের শিকার হন আফ্রিদি। শেষ দুই বলে
দুই উইকেট হারিয়ে জয় থেকে অল্প দূরে থেমে যায় পাকিস্তান। ২৫ রানে তিন উইকেট নিয়ে
ম্যাচসেরা হন সিকান্দার রাজা। ২৫ রানে দুই উইকেট নেন ব্র্যাড ইভানস।
টানা দুই হারে পাাকিস্তানের সেমিফাইনালে উত্তরণ এখন অনিশ্চিত হয়ে পড়ল। টানা
দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ট্যু’তে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। সমান তিন পয়েন্ট নিয়ে তাদের পরেই দক্ষিণ
আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাংলাদেশের ঝুলিতে দুই পয়েন্ট। পাকিস্তান ও নেদারল্যান্ডস
পয়েন্টশূন্য।










