সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে। দক্ষিণ আফ্রিকা একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে। ওয়েন পারনেলকে বাদ দিয়ে একাদশে যুক্ত করেছে অলরাউন্ডার ড্যুয়েন প্রেটরিয়াসকে।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৩৮ রানে হারায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে টেম্বা বাভুমার দল। ফলে শেষ ওয়ানডে ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। এ ম্যাচ জিতলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়বে তামিম-সাকিবরা।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসি আলি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, জানেমান মালান, টেম্বা বাভুমা, কাইল ভেরেয়েন্নে, রাসি ভ্যান ডার ডুসেন , ডেভিড মিলার, ড্যুয়েন প্রেটরিয়াস, কেশভ মহারাজ, তাবরাইজ শামসি, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।










