ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোমবার একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১২ রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ানস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২২১ রানের সৌধ গড়ে বেঙ্গালুরু। ২২২ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ২০৯ রান তুলতে সমর্থ হয় মুম্বাই।
বিরাট কোহলি (৪২ বলে ৬৭), অধিনায়ক রজত পতিদার (৩২ বলে ৬৪), জিতেশ শর্মা (১৯ বলে ৪০) ও দেবদূত পাড়িক্কলের (২২ বলে ৩৭) ব্যাটে ভর করে বিশাল রানের সৌধ গড়ে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে কাছাকাছি গিয়েও ব্যর্থ হয় মুম্বাই। তিলক ভার্মা (২৯ বলে ৫৬) ও হার্দিক পান্ডিয়ার (১৫ বলে ৪২) ব্যাটে ভর করে তারা ২০৯ রান তুলতে পেরেছে।
৪ ম্যাচে ৩ জয়ে টেবিলের তিনে অবস্থান করছে বেঙ্গালুরু। আর মুম্বাই ৫ ম্যাচের ৪টিতে হেরে টেবিলের আটে অবস্থান করছে। ৩ ম্যাচের সবগুলো জিতে টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস।










