ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিং করে দাপটে জিতেছে ভারত। আজ গেবেরহায় দ্বিতীয় ম্যাচে টস হেরেও ব্যাটিং পেল সফরকারীরা। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার একাদশে আজ একটি পরিবর্তন এসেছে। একাদশে ঢুকেছেন ব্যাটার রিজা হেনড্রিকস। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে ভর করে আগের ম্যাচে ২০২ রানের সৌধ গড়ে বড় জয় তুলে নেয় ভারত। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে সূর্যকুমার যাদবের দলের।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রায়ান রিকেলটন, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, আন্দিলে সিমেলানে, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, এনকাবা পিটার।
ভারত একাদশ: সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, আবেশ খান ও বরুণ চক্রবর্তী।










