দুবাই থেকে প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার হলো ভারতের আসাম থেকে। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনায় অভিযুক্ত ওয়াজিদ হুসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আসাম পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ঘড়িটি। বিষয়টি টুইট করে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি টুইট বার্তায় লেখেন, আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। হিন্দুস্তান টাইমস