চেমসফোর্ডে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার  সিরিজে প্রথম ওয়ানডে ম্যাচের পর আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাগড়া। তাতে প্রায় সোয়া দুই ঘন্টা বিলম্বিত হয়ে ৪৫ ওভারের ম্যাচ মাঠে গড়ায়। স্থানীয় সময় বেলা ১টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে হাসান মাহমুদের তোপে ১৬ রানেই দুই উইকেট হারিয়ে বসে আইরিশরা। যদিও এই ধাক্কা সামলে নেয় ‘‌স্বাগতিক’রা। ১৮ ওভারশেষে দলটির সংগ্রহ ছিল ৬৭/২। হ্যারি টেক্টর ৩০ ও অ্যান্ডি বলবির্নি ২৮ রানে ব্যাট করছিলেন।

 

ম্যাচে প্রতি বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন। প্রথম পাওয়ার প্লে ১০ ওভারের জায়গায় ৯ ওভার। পরের দুই পাওয়ার প্লে যথাক্রমে ২৭ ও ৯ ওভারের।

 

এই ম্যাচে বাংলাদেশ ও আয়ারল্যান্ড কোনো দলেই পরিবর্তন নেই।

 

প্রথম ম্যাচে বাংলাদেশ ২৪৭ রানের টার্গেট দিয়েছিল আইরিশদের। স্বাগতিকরা তিন উইকেটে ৬৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম। সাকিব আল হাসান। তৌহিদ হৃদয়। মেহেদী হাসান মিরাজ। শরিফুল ইসলাম, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

 

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বলবির্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম ও জস লিটল।