বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগের সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনীর। অন্য সেমিফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিপক্ষ পুলিশ। ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। পুলিশ হয়েছে রানার্সআপ। আর ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন বিমান বাহিনী, রানার্সআপ হয়েছে নৌবাহিনী।

আজ পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী ও নৌবাহিনীর ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। আর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে বিমান বাহিনী লড়বে পুলিশের বিপক্ষে।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল প্রথম ম্যাচে সেনাবাহিনী ৪৪-৩৪ পয়েন্টে পুলিশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।