ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের নবম ও ছয় বছরের মধ্যে পঞ্চম শিরোপার সামনে ম্যানচেস্টার সিটি। আজ ঘরের মাঠে চেলসিকে হারিয়ে শিরোপা উৎসব করতে পারে সিটিজেনরা। দলটির কোচ পেপ গার্দিওলা রয়েছেন দারুণ এক মাইলফলকের সামনে। মাত্র চতুর্থ কোচ হিসেবে পাঁচ কিংবা ততোধিক লিগ শিরোপাজয়ী কোচ হতে চলেছেন তিনি। আগে এ কীর্তি আছে স্যার অ্যালেক্স ফার্গুসন (ম্যানইউ), ববি পেইজলি (লিভারপুল) ও জর্জ রামসের (অ্যাস্টন ভিলা)। ২০১৬ সালে সিটির কোচের দায়িত্ব নেয়া গার্দিওলা চারটি লিগ শিরোপা জিতেছেন। বিবিসি
মাইলফলকের সামনে পেপ গার্দিওলা
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের নবম ও ছয় বছরের মধ্যে পঞ্চম শিরোপার সামনে ম্যানচেস্টার সিটি।










