সর্বশেষ ১০ টেস্টের মধ্যে ৯টিতেই জয়লাভ করা
ইংল্যান্ডের মনোবল তুঙ্গে থাকারই কথা। তাইতো নিউজিল্যান্ডের মাঠে ৫৮.২ ওভারে ৯
উইকেটে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করার সাহস দেখাতে পারে ইংলিশরা। আজ বৃহস্পতিবার
শেষ বিকেলে কিউইদের তিনটি উইকেট তুলে নিয়ে এই সিদ্ধান্তের যথার্থতাও প্রমাণ করেছে
সফরকারীরা।
ওলি রবিনসনের স্পিনে শর্ট লেগে ক্যাচ দেন
টম লাথাম, এরপর কেন উইলিয়ামসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন পেসম্যান জেমস অ্যান্ডারসন
এবং তারই বলে দ্বিতীয় স্লিপে জ্যাক ক্রলিকে ক্যাচ দেন হেনরি নিকোলস। তাতে ব্ল্যাক
ক্যাপসদের স্কোর দাঁড়ায় ৩৭/৩। স্বাগতিকরা এখনো ২৮৮ রানে পিছিয়ে।
দ্বিবারাত্রির এই টেস্টে ফ্লাডলাইটের আলোয়
বোলিং করতে চাইছিল বলেই আগেভাগে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংস
এরও আগেভাগে ঘোষণা করার নজির আছে আর মাত্র একবার।
এর আগে টস জিতে অতিথিদের ব্যাটিংয়ের
আমন্ত্রণ জানান কিউই দলনায়ক টিম সাউদি। প্রথম সেশনে বেন ডাকেটের ৬৮ বলে ৮৪ রানের
ঝড়ো ইনিংস খেলেন। এরপর হ্যারি ব্রুক ৮১ বলে খেলেন ৮৯ রানের আরেকটি বিস্ফোরক ইনিংস।
তাতে ইংলিশরা পেয়ে যায় তিনশোর্ধ্ব সংগ্রহ। রান তোলার গড় ৫.৭৭!। নেইল ওয়াগনার চারটি
ও স্কট কুগেলিন দুটি উইকেট নেন।










