বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে গতকাল পল্টন ময়দান মাঠে শেখ রাসেল দিবস উপলক্ষে ‘শেখ রাসেল কিডস রাগবি ফেস্টিভ্যাল-২০২২’ অনুষ্ঠিত হয়। ১০টি কিডস দল গ্রুপ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সেন্ট গ্রেগরি চ্যাম্পিয়ন ও সানিডেল-খ  রানার্সআপ হয়েছে।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ব্রাদার লিওনার্ড চন্দন রোজারিও সিএসসি এবং দুপুরে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ১০০ কিডস খেলোয়াড়দের মধ্যে সনদ প্রদান করেন সানিডেল স্কুলের চেয়ারম্যান ড. তানভীর আহমেদ খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. সিরাজুল ইসলাম ও সম্পাদক মো. সারওয়ার রকিবসহ অন্যরা।