অস্ট্রেলিয়ান ওপেনে শুভসূচনা করেছেন ছেলেদের এককে বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। আজ মেলবোর্ন পার্কে তিনি ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১ গেমে হারান ব্রিটেনের জ্যাক ড্রাপারকে।

 

২০২২ সালে নোভাক জোকোভিচ ছিটকে যাওয়ায় মোটামুটি নির্বিঘ্নে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেন নাদাল। সেই জয়ে তিনি জোকোভিচ ও রজার ফেদেরারকে টপকে সর্বোচ্চ শিরোপার রেকর্ডও গড়েন। এবারও শিরোপার মিশনে নেমেছেন ২২টি মেজরজয়ী এই তারকা।

 

দ্বিতীয় রাউন্ডে নাদালের সঙ্গী হয়েছেন নারী এককের শীর্ষ বাছাই খেলোয়াড় ইগা সিয়ানতেক। তিনবারের এই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ৬-৪, ৭-৫ গেমে হারান জার্মানির জুলে নিয়েমিয়ারকে। দ্বিতীয় সেটে জার্মান খেলোয়াড়টি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ইগা টানা চার গেম জিতে নিয়ে ম্যাচকে তৃতীয় সেটে গড়াতে দেননি। 


সাবেক
ইউএস ওপেন চ্যাম্পিয়ন ব্রিটেনের এমা রাদুকানু ও যুক্তরাষ্ট্রের কোকো গাফও শুভসূচনা পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডে এই দুজন মুখোমুখি হবেন।

 

আজ মেলবোর্ন পার্কে জার্মানির তামারা করপাত্সকে ৬-৩, ৬-২ গেমে হারান ব্রিটেনের নাম্বার ওয়ান রাদুকানু। ১১ দিন আগে অকল্যান্ড ওপেন খেলার সময় গোঁড়ালিতে চোট পান ২০ বছর তারকা। তাতে খেলোয়াড়টির অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণই পড়েছিল হুমকির মুখে। যদিও শঙ্কা কাটিয় তিনি অস্ট্রেলিয়ান ওপেনে জয় পেলেন। তাই জয়ের পর স্বস্তির এক হাসি হেসেছেন ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন।

 

১৮ বছর বয়সী কোকো গাফ নারী এককে অন্যতম ফেভারিট হিসেবে খেলছেন মেলবোর্নে। তার জয়টিও ছিল দাপুটে। চেক রিপাবলিকের ক্যাটারিনা সিনিয়াকোভাকে তিনি হারিয়েছেন ৬-১, ৬-৪ গেমে। সপ্তম বাছাই এই খেলোয়াড়টির সামনে এবার ৭৭ নম্বর খেলোয়াড়রাদুকানু।

 

দ্বৈতে কোকোর পার্টনার যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা ৬-০, ৬-১ গেমের বিশাল ব্যবধানে হারিয়েছেন রোমানিয়ার জ্যাকুলিন ক্রিস্টিয়ানকে।

 

এদিকে, হোম ফেভারিট নিক কিরিওস হাঁটুর চোটে পড়ে প্রথম রাউন্ডে কোর্টে নামার আগেই ছিটকে গেলেন এবারের আসর থেকে। আগামীকাল মঙ্গলবার তার প্রথম রাউন্ডের ম্যাচ খেলার কথা ছিল রাশিয়ার রোমান সাফিউলিনের বিপক্ষে।

 

২৭ বছর বয়সী খেলোয়াড়টি নাম প্রত্যাহারের ঘোষণায় বলেন, আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে এমন ঘটনা আমার জন্য অত্যন্ত নির্দয়ই।