গতবার ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই রেলিগেশনে চলে যায় ইপসউইচ। গতকাল শেষ রাউন্ডের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৩-০ গোলে হারিয়ে তারা শীর্ষ লিগে উঠে আসে। ৪৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮৪ পয়েন্ট। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তিনে মিলওয়াল। প্লে-অফ খেলে মিলওয়াল, সাউদাম্পটন, মিডলসবরো ও হাল সিটির মধ্যে একটি দল পাবে প্রিমিয়ার লিগে খেলার টিকিট। বিসিবি
প্রিমিয়ার লিগে ফিরল ইপসউইচ
কভেন্ট্রি সিটির পর দ্বিতীয় দল হিসেবে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে উঠেছে ইপসউইচ।










