সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হওয়া করবিন বশ বল হাতে ৪ উইকেট শিকারের পর ব্যাট হাতেও উজ্জ্বল। পাকিস্তানকে ২১১ রান করা প্রোটিয়ারা আজ শুক্রবার নিজেদের প্রথম ইনিংসে ২১৩ রানে হারিয়ে ফেলে ৮ উইকেট! সেখান থেকে করবিনের বীরত্বে স্বাগতিকরা পেয়ে যায় ৩০১ রানের স্কোর। দলকে ৯০ রানের লিড এনে দেয়া করবিন ৯৩ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন।
৩ উইকেটে ৮২ রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা সকালে এক ঘণ্টার মাথায় অধিনায়ক তেম্বা বাভুমাকে হারায়। তিনি ৩১ রান করেন আমির জামালের শিকার হন। এরপর ডেভিড বেডিংহ্যামকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন এইডেন মার্করাম। বেডিংহ্যাম দ্রুতগতিতে ৩০ রান তুলে বিদায় নেন। কাইল ভেরেইনা ও মার্কো ইয়ানসেন পরপর দুই ওভারে নাসিম শাহের শিকার হলে বিপদে পড়ে প্রোটিয়ারা (১৯১/৭)।
নতুন যুক্ত হওয়া করবিনের সঙ্গে ২২ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন মার্করাম। ১৪৪ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। এরপর করবিনের দুর্দান্ত লড়াই দেখেছে সেঞ্চুরিয়ন। কাগিসো রাবাদাকে নিয়ে ৪১ ও ডেন প্যাটারসনকে নিয়ে ৪৭ রানে দুটি জুটিতে তিনি দলের রান তিনশ পার করান। যদিও অভিষেক টেস্টে সেঞ্চুরিটাও পাওয়া হলো না তার।
পাকিস্তানের খুররম শাহজাদ ও নাসিম শাহ তিনটি করে ও আমির জামাল দুটি উইকেট নেন।










