গতকাল বেঙ্গালুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৭ কোটিতে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। এ খবর পাওয়ার পরই উজ্জীবিত ডু প্লেসি দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন বিপিএলে। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৪ বলে ১০১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এ ব্যাটার। ১২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ক্রিকইনফো