টি-টোয়েন্টি সিরিজে বিশাল ব্যবধানে (৪-১) জয়ের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সফরকারীদের ৪৩ রানে হারায় স্বাগতিক দল।

৪২ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৪ রান তোলে নিউজিল্যান্ড। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ৪০ বলে ৫৯, রিস মারিউ ৬১ বলে ৫৮ ও ড্যারিল মিচেল ৫৩ বলে ৪৩ রান করেন। আকিফ জাভেদ ৬২ রানে ৪টি ও নাসিম শাহ ৫৪ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাবর আজম সর্বোচ্চ ৫০ রান করেন ৫৮ বলের মোকাবেলায়। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৩৭, আব্দুল্লাহ শফিক ৩৩ ও তৈয়ব তাহির ৩৩ রান করেন। বেন সিয়ার্স ৩৪ রানে ৫টি ও জ্যাকব ডাফি ৪০ রানে ২টি উইকেট নেন।