আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার কাছাকাছি বাংলাদেশ নারী দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশরা ১৮৫ রানে অলআউট। অধিনায়ক গ্যাবি লুইস সর্বোচ্চ ৫২ রান করেন। ফাহিমা খাতুন ৪৩ রানে ৩টি, সুলতানা খাতুন ২৯ রানে ২টি ও নাহিদা আক্তার ৫৫ রানে ২টি উইকেট নেন।

রাত তাড়া করতে নেমে দলীয় ৯ রানের মাথায় মুর্শিদা খাতুন আউট হয়ে যায়। এরপর দারুণ এক জুটিতে দলকে টানছিলেন ফারজানা হক পিংকি (২৭*) ও শারমিন আক্তার সুপ্তা (৪৮*)। বাংলাদেশের সংগ্রহ ছিল ২০ ওভারশেষে ৮৮/১। তখনো জিততে প্রয়োজন ছিল ৯৮ রান।

দ্বিতীয় ওয়ানডেতেও প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ রান তুলেছিলেন পিংকি ও সুপ্তা।