চলতি পাঁচ ম্যাচের টি২০ সিরিজে টানা তিন ম্যাচে শ্রীলংকাকে হারাল শ্রীলংকা। এর মধ্য দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল অ্যারন ফিঞ্চের দল। আজ ক্যানবেরায় তৃতীয় ম্যাচে অজিরা জিতেছে ৬ উইকেটে।

 আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২১ রান তোলে শ্রীলংকা। রান তাড়া করতে নেমে মহিশ থিকসানার প্রতিরোধের মুখে পড়লেও ৬ উইকেট ও ১৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দলটি। গ্লেন ম্যাক্সওয়েল ২৬ বলে ৩৯ ও অ্যারন ফিঞ্চ ৩৬ বলে ৩৫ রান করেন। থিকসানা ২৪ রানে শিকার করেন তিনটি উইকেট, একটি উইকেট নেন জেফ্রে ভ্যান্ডারসে।

 ফিল্ডিং নিয়ে আক্ষেপ রয়েছে লংকানদের। যদিও ব্যাটিংটা তারা মোটেও ভালো করেনি। ৪০ রানে ৪ উইকেট হারানোর পর লংকানরা খুঁড়িয়ে খুঁড়িয়ে ১২১ রান তুলেছে অধিনায়ক দাসুন শানাকা (৩৮ বলে ৩৯) ও দিনেশ চান্দিমালের (২৯ বলে ২৫) ব্যাটে ভর দিয়ে। কেন রিচার্ডসন ২১ রানে তিনটি উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

 আগামী শুক্র ও রোববার মেলবোর্নে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি২০ অনুষ্ঠিত হবে। ক্রিকইনফো