ভারতের বিপক্ষে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলতে গতকাল সকাল ৯টায় রওনা হয় হাভিয়ের কাবরেরার দল। ফুটবল দলটি কলকাতা হয়ে শিলং পৌঁছেছে।