ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গল টেস্টে প্রথম দিন শেষে রান পাহাড়ে চড়ার ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় দিন বদলে যায় দৃশ্যপট। দুই স্পিনার রোস্টন চেজ ও জোমেল ওয়ারিকন ৩৮৬ রানেই প্রথম ইনিংসে থামিয়ে দিলেন লঙ্কানদের। এ ইনিংসে বল হাতে চেজ ৫টি ও ওয়ারিকন ৩টি উইকেট নেন।

প্রথম দিন ৩ উইকেটে ২৬৭ রান করেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় দিন সেখান থেকে ১১৯ রান যোগ করেন বাকি ৭ ব্যাটার। অগের দিন অপরাজিত থাকা দিমুথ করুনারত্নে থামেন ১৪৭ রানে। ধনাঞ্জয়া ডি সিলভা করেন ৬১ রান। দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৪৫ রান।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগের দিন ওপেনিং জুটিতে পাথুম নিশানাকা ও দিমুথ করুনারত্নে স্বাগতিকদের ভালো সূচনা এনে দেন। ওপেনিং জুটিতে তোলেন তারা ১৩৯ রান। শ্যানন গাব্রিয়েলের শিকার হয়ে নিশানাকা ফেরেন ৫৬ রানে। এরপর ওশাদা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথুস দুইজনই ব্যর্থ হয়ে ফেরেন।

দুজনের ব্যাট থেকে আসে ব্যক্তিগত ৩ রান করে। উইকেট দুটি তুলে নেন রোস্টন চেজ। ১৬৪ রানে তিন উইকেটে হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। কিন্তু চতুর্থ উইকেটে করুনারত্নে-ধনাঞ্জায়ার ১১১ রানের জুটি সে চাপ সামলিয়ে ওঠে শ্রীলঙ্কা। করুনারত্নে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে ১৩তম শতক। তাকে সঙ্গ দিয়ে ধনাঞ্জায়া তুলে নেন টেস্টে নিজের অষ্টম হাফসেঞ্চুরি।