ক্রীড়া ক্ষেত্রে
সার্বিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে গতকাল সকালে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে ফুটবল প্রশিক্ষক শেলাস ও
ভ্লাস্তিমির ডেভিডোভিচ মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের বিভিন্ন টেকনিক্যাল ও টেকটিক্যাল বিষয়ে
প্রশিক্ষণ প্রদান করে। সাবিনা, কৃষ্ণা,
সানজিদা, মারিয়াসহ জাতীয় দলের সব খেলোয়াড় এতে অংশ নেন।
উক্ত প্রশিক্ষণ
প্রদান অনুষ্ঠানে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ বাংলাদেশ
মহিলা জাতীয় ফুটবল দলের প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।










