আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া সাত বছর পর ফরাসি লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়তে যাচ্ছেন। গতকাল রাতে পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন তিনি। এরই মধ্যে শিরোপা জিতে নেয়া প্যারিসিয়ানরা এদিন ঘরের মাঠে মেেজর মুখোমুখি হয়।

এখন নতুন ক্লাবে যোগ দেয়ার অপেক্ষা। তাকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে ইতালির জুভেন্টাস।

ডি মারিয়াকে নিয়ে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি বলেছেন, আমাদের জার্সির মান রক্ষায় নজিরবিহীন অঙ্গীকার প্রদর্শন করেছে সে। সমর্থকরা তাকে কৃতজ্ঞচিত্তে মনে রাখবেন।

পিএসজির জার্সিতে ২৯৫ ম্যাচ খেলে ৯১ গোল করেছেন ডি মারিয়া। অ্যাসিস্ট করেছেন আরো ১১১ গোলে। তিনি পিএসজির ইতিহাসে সবচেয়ে বেশি পাস দিয়েছেন। রিয়ালে ১২৪ ম্যাচে ২২ গোল করা এ খেলোয়াড় ২০১৪ সালে যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। যদিও ইংলিশ ক্লাবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বলে এক মৌসুমেই শেষ হয় সেই অধ্যায়। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন ডি মারিয়া, গোল করেছেন ২৪টি। বিবিসি ও পিএসজি