বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল-২০২৩) নবম আসরে তৃতীয় জয় তুলে নিল ফরচুন বরিশাল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ
চৌধুরী স্টেডিয়ামে তারা ১২ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বর্তমান
চ্যাম্পিয়ন কুমিল্লা এ নিয়ে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে বিদায়ের সম্ভাবনা তৈরি
করেছে।
আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৭ রান তোলে বরিশাল।
সাকিব আল হাসান ৪৫ বলে ৮১ রানের হার না মানা ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন।
এরপর বল হাতেও অনবদ্য ছিলেন বরিশাল দলনায়ক সাকিব। ৩ ওভারে ১১ রানের খরচায় তিনি
তুলে নেন একটি উইকেট। এছাড়া চতুরাঙ্গা ডি সিলভা, কামরল ইসলাম, ইফতিখার আহমেদ ও করিম
জানাত নেন একটি করে উইকেট। কুমিল্লার হয়ে খুশদিল শাহ ৪৩, লিটন দাস ৩২, ইমরুল কায়েস ২৮, মোসাদ্দেক হোসেন
২৭ ও মোহাম্মদ রিজওয়ান ১৮ রান করেন। ম্যাচসেরা হয়েছেন সাকিব।
৪ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে
টেবিলের দুইয়ে অবস্থান করছে বরিশাল। সিলেট স্ট্রাইকার্স চার ম্যাচে চার জয় তুলে
নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। আর কুমিল্লা তিন ম্যাচের সবগুলোতে হেরে টেবিলের
তলানিতে রয়েছে।
আজ সন্ধ্যায় স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে ঢাকা ডমিনেটর্সের
বিপক্ষে।










