ওয়েলিংটন টেস্টে শুক্রবার প্রথম দিন ১৫ উইকেটের পতন হয়। ৫ উইকেটে ৮৬ রান নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। স্বাগতিকরা গতকাল সকালে মাত্র ৮.৫ ওভার টিকে থেকে ১২৫ রানে গুটিয়ে যায়। এরপর ৭৬ ওভারে ওয়ানডে মেজাজে খেলে ৫ উইকেটে ৩৭৮ রানের সৌধ গড়ে বেন স্টোকসের দল। দুই ইনিংস মিলে সফরকারী দলের লিড পাঁচশ ছাড়িয়েছে (৫৩৩)।
ইংলিশরা চার ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে। তারা রান তুলেছে ৪.৯৭ গড়ে। সব মিলিয়ে দ্বিতীয় দিন মোট ৮৪.৪ ওভারে রান উঠেছে ৪১৭, ওভারপ্রতি গড় ৪.৯৪! তবে কি ‘বাজবল’ আবার ফিরিয়ে আনছে ব্রেন্ডন ম্যাককালামের দল।
জ্যাকব বেথেল ১১৮ বলে ৯৬, বেন ডাকেট ১১২ বলে ৯২, জো রুট ১০৬ বলে ৭৩, হ্যারি ব্রুক ৬১ বলে ৫৫ ও বেন স্টোকস ২৬ বলে ৩৫ রান করেন। ডাকেট ও বেথেল দ্বিতীয় উইকেট জুটিতে ২২০ বলে ১৮৭ রান তুলেছেন। পঞ্চম উইকেটে জো রুট ও হ্যারি ব্রুকের ১২৫ বলে খেলা ৯৫ রানের জুটিতে ইংল্যান্ডের স্কোরটা তিনশ পেরিয়ে যায়। রুট ও স্টোকসের ৫১ রানের হার না মানা জুটিতে দিন পার করে সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২৮০ ও ৩৭৮/৫ (বেথেল ৯৬, ডাকেট ৯২, রুট ৭৩*, ব্রুক ৫৫, স্টোকস ৩৫*; সাউদি ২/৭২, হেনরি ২/৭৬)। নিউজিল্যান্ড: ১২৫ (উইলিয়ামসন ৩৭, ল্যাথাম ১৭; অ্যাটকিনসন ৪/৩১, কার্স ৪/৪৬)।
—দ্বিতীয় দিন শেষে










