দারাজ আয়োজিত সোশ্যাল মিডিয়ায় এক লাইভ আড্ডায় দেশের ক্রিকেটে নিজের সেরা একাদশ জানিয়েছেন সাকিব আল হাসান। তার একাদশে অধিনায়ক হিসেবে রেখেছেন হাবিবুল বাশারকে। দলে তিন পেসারের পাশাপাশি আছে তিন স্পিন অলরাউন্ডার।
উপস্থাপকের প্রশ্নের জবাবে সাকিব তার পছন্দের একাদশ বলতে গিয়ে বলেছেন, হঠাত্ করে এভাবে ১১ জনের নাম বলাটা কঠিন। তার পরেও যদি শুরু করি তাহলে ওপেনার থেকে প্রথমে তামিম ইকবাল, দ্বিতীয় ওপেনার জাভেদ ওমর বেলিম। তিনে মোহাম্মদ আশরাফুল, চারে সাকিব আল হাসান। পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, সাতে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার ক্যাপ্টেন। দুই পেসার রুবেল হোসেন আর মুস্তাফিজুর রহমান।
সাকিবের পছন্দের একাদশ: হাবিবুল বাশার (অধিনায়ক), তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।










