আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসছে পরবর্তী ফিফা বিশ্বকাপ আসর। ইতিহাস গড়া এ আসরে অংশ নেবে ৪৮টি দল, গতকালের ড্রতে যাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ড্রতে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে দুই লাতিন জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে। আর ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

ফিফা আগেই জানিয়েছে, ড্রয়ের পরদিন (আজ) সব ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। অর্থাৎ কার কোন ভেন্যুতে আর কবে ম্যাচ, সেটি জানা যাবে আজ। আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার এ তিন দেশে বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর।

কে কোন গ্রুপে পড়েছে:

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল। গ্রুপ ‘বি’: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল। গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল। গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, একুয়েডর। গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল। গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে। গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল। গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল। গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।