অভিষেকের পর থেকে টানা তিন টেস্টে ফিফটি করার কৃতিত্ব দেখালেন জাকের আলী অনিক। আজ মঙ্গলবার জ্যামাইকা টেস্টের চতুর্থ দিন ৫৪তম ওভারে আলজারি জোসেফকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন জাকের আলী। এর পরের দুই বলেও বাউন্ডারি ও ছক্কা মারেন এই ডানহাতি।

জাকেরের বীরত্বে বাংলাদেশের লিড আড়াইশ ছাড়িয়ে গেছে। এ প্রতিবেদন লেখার সময় সফরকারী দলের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৩৬ রান। লিড ২৫৪ রানের। জাকের ৬১ ও হাসান মাহমুদ ৩ রানে ব্যাট করছিলেন।