বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে গতকাল
শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে জয় পায় মরক্কো ও ফ্রান্স। তবে প্যারিসে এই উদযাপন
সুখকর হয়নি। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দুই দলের ভক্তরা। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, প্যারিসের চ্যাম্পস এলিসিসে
ফ্রান্স ও মরক্কোর ভক্তদের উদযাপনের মাঝে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে ফরাসি পুলিশ।
গতকাল রাতের প্রথম ম্যাচে পর্তুগালের বিপরীতে
মরক্কোর জয়ের পরপরই হাজার হাজার সমর্থক বিখ্যাত প্যারিসিয়ান অ্যাভিনিউতে নেমে আসে।
পতাকা হাতে দলের পক্ষে তারা স্লোগান দিতে থাকে। ওই সময় এলাকাটিতে পুলিশের বড় একটি বাহিনী মোতায়েন করা
হয়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর জনস্রোত বাড়তে থাকে।
পরিস্থিতি শেষ পর্যন্ত আনন্দমুখর থাকেনি।
রয়টার্সের সরবরাহ করা ফুটেজে দেখা গিয়েছে, পুলিশের সঙ্গে মারামারি করছে লোকজন। এ সময়
দোকার ভাঙচুর করা হয়। চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডে আগুনও
দেখা যায়।










