দলীয় ৬৯ রানেই নেই ৬ উইকেট। বাংলাদেশের জন্য সম্মানজনক স্কোর দাঁড় করানোই বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর আগের ম্যাচের নায়ক মেহেদি হাসান মিরাজ জুটিতে ২০০ পার করেছে বাংলাদেশ। 

ভারতীয় বোলিং তোপ সামলে সপ্তম উইকেটে তারা এখন পর্যন্ত যোগ করেছেন ১৪৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভারে ৬ উইকেটে ২১০ রান। মাহমুদউল্লাহ ৭৪ আর মিরাজ ৬৬ রানে অপরাজিত আছেন। ভারতীয় বোলারদের মধ্যে ১৯ রানে ৩ উইকেট ওয়াশিংটন সুন্দরের। এছাড়া মোহাম্মদ সিরাজ ২ ও উমরান মালিক ১ উইকেট নিয়েছেন।

এ দিন সকালের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ৫০ রানেই টপ অর্ডার তিন ব্যাটসম্যান হারিয়েছে টাইগাররা। ১৯ ওভারের মধ্যে হারায় আরো তিন উইকেট। প্যাভিলিয়নের পথ ধরেছেন এনামুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান ও আফিফ হোসেন। মেহেদী হাসান মিরাজ ১০ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১৬ রানে ব্যাট করছেন। ২২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৯৩।

আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। এ মাঠে প্রথম ম্যাচে দারুণ লড়াইয়ে পর ১ উইকেটে জয় পায় বাংলাদেশ। ১০ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।