সূচিটা চূড়ান্ত হয়েই আছে। ১৫ মে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে শ্রীলংকা। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে। এই দুই টেস্ট সিরিজের জন্য ২৩ জনের প্রাথমিক দল থেকে ১৮ জনকে বাছাই করেছেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। দলটি এখন ক্রীড়ামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়।
বাংলাদেশ সফরে আসা হচ্ছে না পাথুম নিশাঙ্কার। তার জায়গায় দিমুথ করুণারত্নের সঙ্গে ওপেনিংয়ে নামবেন ওশাদা ফার্নান্দো।
এই সিরিজে অংশ নিতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলংকা ক্রিকেট দল। শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন ও বিকেএসপিতে অনুশীলন ম্যাচ শেষে ১২ মে শ্রীলংকা দল যাবে চট্টগ্রামে।
শ্রীলংকা টেস্ট দল:
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা
ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিল মিশারা, রোশন সিলভা, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, কাসুন রজথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভীন জয়াবিক্রমে, এমবুলদেনিয়া ও সুমিদা লক্ষণ।










